বৃহস্পতিবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৩:১০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাপাড়ায় শিশুর শ্লীলতহানির অভিযোগে কিশোর গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর কলাপাড়ায় ছয় বছরের এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে কলাপাড়া পৌরসভার বাদুরতলীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে ১৬ বছর বয়সী কিশোরটির বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বাদুরতলীর ওই শিশু ও কিশোরের পরিবার একই বাড়িতে ভাড়া থাকে।

“রোববার বিকালে শিশুটি ওই কিশোরের বাড়ি গেলে সে তার শ্লীলতাহানি করে। ওই সময় শিশুটির ডাক চিৎকারে তার মা গিয়ে উদ্ধার করেন।”

রাতে শিশুটির বাবা থানায় মামলা করলে ওই কিশোরকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’’