বৃহস্পতিবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ

ডেস্করিপোর্ট  বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে ওবায়দুল কাদেরের নিজ বাড়ি বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের গ্রামের বাড়ির প্রবেশ পথে একদল দুর্বৃত্ত গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে এবং ওবায়দুল কাদেরের পরিবারকে গালিগালাজ করে পালিয়ে যায়। এর আগেও বেশ কয়েকবার তার বাড়িতে হামলা চালানো হয়।

খবর পেয়ে নোয়াখালী ডিবি পুলিশ ও কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে ১টি গুলির খোসা ও ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বর্তমানে বসুরহাট বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। র‌্যাব, ডিবি পুলিশ, দাঙ্গা পুলিশের টহল জোরদার করা হয়।

ককটেল হামলার প্রতিবাদে বিকেলে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে। এ ব্যাপারে বাড়িতে অবস্থানকারী মেয়র আবদুল কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বকুল বলেন, মেয়রের রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল ও ১টি গুলির খোসা উদ্ধার করা হয়।