বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৪১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে একদিনে করোনায় মৃত্যু ১৮, শনাক্ত ৭৪০

শামীম আহমেদ  বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭৪০ জন।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় তিন এবং বাকি ১১ জনের উপসর্গ ছিল। এছাড়া বাকি চারজনের মধ্যে পটুয়াখালী ও বরগুনায় দুইজন করে রয়েছেন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৯০ নমুনা পরীক্ষা করে পজিটিভ হয়েছে ৮২ জন। শনাক্তের হার ৪৩ দশমিক ১৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় দুই হাজার ৮৫ নমুনা পরীক্ষায় ৭৪০জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৫ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি ভোলায়। এ জেলায় শনাক্তের হার ৪৬ দশমিক ৭৪ শতাংশ। ভোলায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।