শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

শামীম আহমেদ: বরিশাল বিভাগের ৬ জেলায় ২৪ ঘন্টায় (সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত) ১০৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদেরমধ্য থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৪১ জন আর চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৪২ জন।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জানা গছে, বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৩ জন। এর মধ্যে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯জন, পটুয়াখালী জেলায় ১৪ জন, ভোলায় ১৪ জন, পিরোজপুর ১২জন, বরগুনায় ৯ জন, ঝালকাঠিতে ৪ জন আর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারী ও প্রাইভেট হাসপাতালে সর্বমোট ৩৬৬ জন ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন। আর এযাবত বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩,৭৩৮ জন ডেঙ্গুর চিকিৎসা নেয়। এরমধ্য থেকে সুস্থ্য হয়ে আড়ি ফিরে গেছেন ৩৩৭২জন আর মারা গেছে ১১জন। এদেরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬ জন, বরগুনায় ২ জন, পিরোজুরে ১জন ও বরিশাল জেলায় ২ জন।

স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. আবদুর রহিম জানান, মধ্য জুলাই থেকে শুরু হওয়া ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগির সংখ্যা বর্তমানে অনেকটা কমেছে। তারা হাসপাতালগুলোতে কিৎিসকরা যথেষ্ট তৎপরতার সাথে সেবা দিয়ে রোগীদের সুস্থ্য করে তুলছেন। এছাড়া সাধারণ মানুষের সচেনতায় এই রোগ অচিরেই আরো কমবে আসবে বলে আশা করেন তিনি।