রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:২৯
শিরোনাম :

বরিশালে করোনা ও উপসর্গে আরও ২৮ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৪ জন ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে বরিশাল শেবাচিমসহ বিভাগের অন্য জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন। এদের মধ্যে বরিশালে ৫ জন, ভোলায় ৪ জন, পটুয়াখালীতে ৪ জন, ও ঝালকাঠিতে একজন রয়েছেন।

এছাড়াও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ১৪ জন মৃত্যুবরণ করেন। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ৬২৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৩৭ হাজার ৬২২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৮৯ জন। শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ বৃহস্পতিবার রাতের রিপোর্টে ৪২ শতাংশ।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ১৮১ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৩৬ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ২৮০ জন রোগী।