বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৪
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

করোনা আক্রান্তদের অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান পরিদর্শনে এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার মাসুদ রানা

নিজস্ব প্রতিবেদক  বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্তদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮ টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন কাশীপুর গার্লস স্কুলের বিপরীতে স্প্যারো অক্সিজেন ওয়ার্কসপ পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে নিঃসন্দেহে মানবতার সেবা করে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি।বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান স্যারের উদ্যোগে বিএমপি পুলিশের পক্ষ থেকেও করোনায় আক্রান্তদের অক্সিজেন সরবরাহ করে মানবতার সেবায় এগিয়ে এসেছে পুলিশ।আমরা সবসময় জনগনের সেবায় তাদের পাশে আছি।ভবিষ্যতেও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় তিনি করোনাকালীন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করায় তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ভূয়সী প্রশংসা করে এই পেশাকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন।এবং মুনাফা নয় মানবিকতাকে প্রাধান্য দিয়ে সব সময় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার অনু্রোধ করেন।

পরে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা ব্যাবসায়ীদের ফুলেল শুভেচ্ছা জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার সহ অন্যান্ন পুলিশ সদস্যরা।

উল্লেখ্য,বরিশাল মেট্রো সহ বরিশাল বিভাগের আশেপাশের জেলাগুলোতেও মুলত এয়ারপোর্ট থানাধীন স্প্যারো,জননী ও স্পেকট্রা এই তিনটি জায়গা থেকে অক্সিজেন সরবরাহ করা হয়।