বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ফুলবাড়ীতে ৩শ গ্রাম হেরোইনসহ আটক দুই

মোঃ আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর র‌্যাব ১৩ এর একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ আবু তাহেন(২৫),শ্রী সুখচান ওরফে খোকন (১৮) দুই ব্যাক্তিকে ৩শ গ্রাম হেরোইনসহ আটক করেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি’র রাজারামপুর ঘাটপাড়া গ্রামস্থ মেসার্স ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক পিকআপ চালক মোঃ আবু তাহেন(২৫), রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের মোঃ আব্দুর রহমান এর ছেলে, অপর সহযোগী শ্রী সুখচান ওরফে খোকন(১৮) একই জেলার গোদাগাড়ী উপজেলার বড়ইপাড়া গ্রামের মৃত সন্তোষ মন্ডল এর ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, রংপুর র‌্যাব ১৩ এর ডিএডি মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থেকে ফুলবাড়ীর দিকে ছেড়ে আসা একটি পিকআপ কে ধাওয়া করলে উপজেলার ০৭নং শিবনগর ইউপি’র রাজারামপুর ঘাটপাড়া গ্রামস্থ মেসার্স ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন সহ তাদের আটক করে থানায় সোপর্দ করে। এঘটনায় র‌্যাব ১৩ রংপুর এর ডিএডি মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: আশ্রাফ ইসলাম জানান, রংপুর র‌্যাব ১৩ এর একটি অভিযানিক দল মাদকসহ তাদের গ্রেফতার করে থানায় এজাহার দিলে শুক্রবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(গ)/৩৮/৪১ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয় মামলা নং- (০৬)।