রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

হেলেনা জাহাঙ্গীরের বাসায় সিআইডির তল্লাশি

ডেস্করিপোর্ট  হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় তল্লাশি চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার বিকাল ৩টার দিকে এ তল্লাশি শুরু হয়। হেলেনার বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে তথ্য উপাত্ত সংগ্রহে এ অভিযান চলছে বলে জানানো হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান। তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। সেই মামলার তদন্তের পরিপ্রেক্ষিতেই তার বাসায় তল্লাশি করা হচ্ছে। তল্লাশি শেষে বিস্তারিত জানা যাবে।

আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ‘চাকরিজীবী লীগ’ নামের একটি নাম সর্বস্ব সংগঠন গড়ার ঘোষণা দিয়ে সম্প্রতি আলোচনায় আসেন নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর।

তুমুল সমালোচনার মধ্যে ২৯ জুলাই গুলশান-২ এলাকার ৩৬ নং রোডের ৫ নং বাড়ি ‘জেনেটিক রিচমন্ড’-এ হেলেনার বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে ১৯ বোতল বিদেশি মদ, ১টি ক্যাঙ্গারুর চামড়া, ১টি হরিণের চামড়া, ২টি মোবাইলফোন, ১৯টি চেক বই ও বিদেশি মুদ্রা, ২টি ওয়াকিটকি সেট এবং জুয়া (ক্যাসিনো) খেলার সরঞ্জামাদি- ৪৫৬টি চিপস জব্দ করা হয়।