বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডেস্করিপোর্ট  বরিশালে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) নগরীর সদর রোড ও বাটারগলি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করে সেবা গ্রহীতার জীবন ঝুঁকির মুখে পড়তে এমন শঙ্কায় কাকলির মোড়ের সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিককে ৩০ হাজার টাকা এবং বাটারগলির গ্লোব ডায়াগনস্টিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৬ জন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানকে আরও ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।