মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ৬:৪০
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশালে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এ সময়ে বিভাগে নতুন করে ৬৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালেই শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি ৩০৫ জন।

মৃতদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। এর ম‌ধ্যে ৭ জন বরিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসা নিচ্ছিলেন।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৬৩ জ‌নে দাঁড়িয়েছে। এ বিভা‌গে মোট ক‌রোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ হাজার ৩৫৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৬৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ৩০৫ জন, পটুয়াখালী‌তে ৯১ জন, ভোলায় ৯২ জন, পি‌রোজপু‌রে ৯৯ জন, বরগুনায় ৫৮ ও ঝালকা‌ঠি‌তে ২৪ জন। এর আগের দিন বিভাগে ৪৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সে হিসাবে শনাক্তের হার ৩৬ দশমিক ১৭ শতাংশ।

হাসপাতা‌লের ৩০০ শয্যার ক‌রোনা ইউ‌নি‌টে মঙ্গলবার সকাল পর্যন্ত ২১৫ জন ভ‌র্তি, যার ম‌ধ্যে ৬৯ জনের ক‌রোনা প‌জেটিভ।গত ২৪ ঘণ্টায় এ ইউ‌নি‌টে ২৯ নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন।