বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার: সহকারী কমিশনার মাসুদ রানা

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার মোঃ মাসুদ রানা বলেছেন,মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।আমরা কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনতার পুলিশ হতে কাজ করছি।এখানে ভুক্তভোগীদের যাবতীয় সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করা হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১ টায় বিএমপির এয়ারপোর্ট থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,বর্তমানে শোকাবহ আগস্ট মাস চলছে। ১৯৭৫ সালের এ মাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকের নির্মম বুলেটে স্ব-পরিবারে শাহাদাৎ বরণ করেছেন।তিনি বেঁচে থাকলে আমাদের দেশ আরো আগেই উন্নত দেশে পরিনত হতো। আজকে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।তার সাথে দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পুলিশ বিভাগও একটি জবাবদিহিতা মূলক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশের পুলিশ হতে চাই।এ জন্য আমরা মানবাধিকারকে সমুন্নত রেখে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।তারই প্রেক্ষিতে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান স্যারের নির্দেশে প্রতিমাসের নির্দিষ্ট তারিখে বিএমপির চার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে অনুষ্ঠানের শুরুতে যথারীতি বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে এয়ারপোর্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সমস্যা সমাধান কল্পে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সমস্যার কতটুকু সমাধান করেছে সেই সংক্রান্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি জবাবদিহিতামূলক বিবরণী (মিউনিট) আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।

পরে উপস্থিত ভুক্তভোগী জনগণ নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। সভায় উপস্থিত প্রধান অতিথি উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা প্রদান করেন, যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা, কমলেশ চন্দ্র হালদার, পুলিশ পরিদর্শক তদন্ত হোসনেয়ারা খানম, পুলিশ পরিদর্শক অপারেশনসহ থানার অন্যান্য অফিসার ফোর্স ও আগত সর্বসাধারণ।