শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩১
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদের ৭ কর্মকর্তার রদবদল

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদের ৭ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট)  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইদ্রিস আলীকে কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পদে এবং কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ মোহাম্মদ আনিসুল ইসলামকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে।কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা থেকে এস,এম আশরাফুল আলমকে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পদে এবং জেলা গোয়েন্দা শাখা থেকে মোঃ মমিনুল ইসলামকে সদর সার্কেল অফিসে বদলি করা হয়েছে।কুষ্টিয়া সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলামকে জেলা গোয়েন্দা শাখায় এবং শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মোঃ রকিব উদ্দিনকে ডি-স্টোর কুষ্টিয়া পুলিশ লাইন থেকে কুষ্টিয়া লাইন ওয়ার এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম সরকারকে টিআই (প্রশাসন ও অর্থ) পুলিশ অফিস কুষ্টিয়ার দায়িত্ব পালনের পাশাপাশি  ডি-স্টোর পুলিশ লাইন কুষ্টিয়ায় অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য,জনস্বার্থে বদলীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।