বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

 

ডেস্করিপোর্ট  বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম’র পক্ষে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়, হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ১০টার সময় বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডে এক হাজার কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ও ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব।

 

এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বলেন, আমরা ইতোমধ্যে ২০,২২ ও ২৩নং ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে তিন হাজার উপহার সামগ্রী বিতরণ করেছি। বাকি ২৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে দেওয়া হবে।

বিসিসি ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, আমি প্রতিমন্ত্রী মহোদয়কে আমার ওয়ার্ডের অসহায় ও কর্মহীন মানুষের সমস্যার কথা জানাই। তিনি দ্রুত এ বিষয়ে ব্যবস্তা গ্রহণ করে এক হাজার পারিবারের মাঝে উপহার সামগ্রী পৌছে দেন। এবং পর্যায়ক্রমে ওয়ার্ডে সকল অসহায় ও কর্মহীন মানুষের মাঝে পৌছে দেওয়ার আশ্বস্ত করেন।

উপহার সামগ্রীর ম‌ধ্যে র‌য়ে‌ছে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি পিঁয়াজ, দুই কে‌জি ডাল ও এক লিটার তৈল।

এ-সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি মীর আমির উদ্দিন মোহন, ব‌রিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা সুলতান মাহামুদ হাওলাদার, ২০নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মনির, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য বাবু, মোস্তাফিজুর রহমান রানাসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।