রিপোর্ট,মেহেদী তামিম,বরিশাল বাঙালির পরিচয় মেলে মাছে আর ভাতে,তাইতো বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি। আবহমান কাল থেকে আজ অবধি পর্যন্ত রয়েছে বাঙালির নদী,নালা,খাল,বিল,পুকুর,ডোবা, সাগর সহ বিভিন্ন জায়গার ভিন্ন, ভিন্ন মাছের ঐতিহ্য।
বাংলাদেশেরই একটি অন্যতম বিভাগ বরিশাল। বরিশাল বিভাগে রয়েছে অসংখ্য নদী,নালা,খাল,বিল,তাইতো বরিশালকে বলা হয় ধান,নদী, খাল এই তিনে বরিশাল। অসংখ্য নদী, নালা,খাল-বিলের কারনে বরিশালে ছিল এক সময় দেশীয় অধিক মাছের সমারোহ।
কিন্তু দিন, দিন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে দেশী মাছ।বর্ষার মৌসুমেও বরিশালের বিভিন্ন বাজার ঘুরেও দেখা মিলেনা দেশীয় মাছের। চোখে পড়ে কিছু চাষ করা মাছ,তা আবার ক্রেতার ক্রয় ক্ষমতার বাহিরে।
চৌমাথা বাজার,পোর্ট রোড বাজার,বাজার রোড সহ বিভিন্ন বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাছের আমদানি কম।এমনকি ইলিশ ভরা মৌসুমেও মিলছে না তেমনটা ইলিশ। যদিও মিলে তা আবার অধিক দামে বিক্রি হচ্ছে। চৌমাথা বাজারে ইলিশ মাছ কিনতে আসা আমিনুর রহমান বলেন আমি বিভিন্ন সাইজের ইলিশ মাছের দাম জিজ্ঞেসা করলাম ১ কেজি ওজনের ইলিশ মাছ চাচ্ছে ১২০০ টাকা কেজি, ১ কেজির চেয়ে একটু বড় সাইজের ১৫০০ টাকা কেজি, আর জাটকা চাচ্ছে ৫০০ টাকা কেজি, এত দাম দিয়ে ইলিশ মাছ কেনার সামর্থ্য আমাদের নেই,তিনি আরও বলেন একটু খেয়াল করেন ইলিশ কিন্তু আমাদের জাতীয় মাছ।একই কথা বলেন বাজার রোডে মাছ কিনতে আসা রুবেল।
শুধু কি ইলিশ মাছ সব মাছেরই দাম নাগালের বাহিরে।মানুষ কিন্তু একটা কথা বলে প্রায়ই যে বাংলাদেশে চাষি পাঙ্গাশ মাছ আর চাষি তেলাপিয়া মাছের কারনে গরীব মানুষ বাজার থেকে এখনও মাছ কিনতে পারে। কিন্তু ভিন্ন চিত্র দেখা যায় এখন ঔ মাছের দামের ক্ষেএেও যে মাছের কেজি ছিল ৮০-১০০ টাকা আর এখন সেই মাছ বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকা।
চৌমাথার খুচরা মাছ ব্যাবসায়ী শাহীন বলেন ভাই প্রত্যেক মাছেরই দাম একটু বেশী কেননা লকডাউনের একটু প্রভাব পরেছে, যেমন রুই মাছ এখন ২০০-২৫০ টাকা কেজি আগে ছিল ১৮০-২০০ টাকা কাতল মাছ ঐ একই,বায়লা মাছ ছিল ৫০০-৬০০ আর এখন ৭০০-৮০০ টাকা,পোয়া মাছ ছিল ৪০০-৫০০ টাকা আর এখন ৬০০-৬৫০ টাকা।
মোটামুটি আরকি সব মাছের ই দাম একটু বেশী। এ বিষয়ে জানার জন্য পোর্টরোড মৎস্য বাজার আড়তদার কমিটির কোষাধ্যক্ষ, ইয়ার উদ্দিন সিকদার সাংবাদিক দের বলেন ভাই একে-তো করোনার প্রভাব পরেছে, আর অন্য দিগে ইলিশ ভরা মৌসুমেও মিলছে না কাঙ্খিত ইলিশ, তবে ইলিশ মাছ ভালো ধরা পরলেই অন্যান্য মাছের দাম কমে যাবে।