বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৮
শিরোনাম :
জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

বরগুনায় র‌্যাবের হাতে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

বরগুনা প্রতিনিধি  বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ হেলাল আকন (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

সোমবার (১৬ আগষ্ট) রাত সাড়ে ৯ টায় র‌্যাবের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আটক হেলাল উপজেলার পূর্ব হাতেমপুর গ্রামের জালাল আকনের ছেলে।

র‌্যাব জানায়- গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পূর্ব হাতেমপুর গ্রামে লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিকাল সাড়ে ৬ টায় অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও করে হেলালকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ১ টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়- ওই ব্যাক্তি এলাকায় দীর্ঘ দিন যাবত ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হেলাল স্বীকার করে পেশায় সে একজন মোটরসাইকেল চালক হলেও ইয়াবাই তারদের প্রকৃত ব্যবসা।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।