রিপোর্ট,মেহেদী তামিম, বরিশাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) দুপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে বরিশার জেলা আইনজীবি সমিতির হল রুমে ১৫ আগষ্টের সকল শহীদদের আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ, রফিকুল ইসলাম, চীফ মেট্রপলিটন ম্যাজিস্টেট,কবির প্রামানিক, জেলা আইনজীবি সমিতির সভাপতি, এ্যাডঃসৈয়দ গোলাম মাসুদ বাবলু,সাধারণ সম্পাদক এ্যাডঃরফিকুল ইসলাম খোকন,সাবেক সভাপতি,এ্যাডঃ তালুকদার মোঃইউনুস,সাবেক সভাপতি এ্যাডঃ সৈয়দ ওবায়দুল্লাহ সাজু,সাবেক সভাপতি, এ্যাডঃ আনিচ উদ্দিন সহিদ, সাবেক সাধারন সম্পাদক,এ্যাডঃ কাইয়ুম খান কায়সার,সহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।
এ সময়ে বক্তারা ১৫ ই আগষ্টে নিহত সকল শহীদদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।পরে নিহত শহীদদের প্রতি ও দেশের চলমান অবস্হা নিয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।