বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে বরিশালে মানববন্ধন

শামীম আহমেদ  বরিশালে কওমী মাদ্রসা সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর।

আজ (১৮ই) আগস্ট) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটির সিনিয়র সহ- সভাপতি নাসির আহমেদ কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনে সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

এসময় তিনি বলেন,দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে, সেই সাথে ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা।

তিনি আরো বলেন গত ১৭ মাস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলীনের পথে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে।

তিনি বলেন,করোনার খোড়া অজুহাত দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের সকল কিছু খুলে দেওয়া হয়েছে।তাই অভিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের কাছে আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেনমাওলানা ওবাইদুর রহমান মাহবুব,মাওলানা গোলাম মোস্তফা,মাওলানা আব্দুল কাদের,মুফতী রফিকুল ইসলাম,মাওলানা সিরাজুল ইসলাম,কে.এরম শরিয়ত উল্লাহ,মাওলানা লুৎফর রহমান,মাওলানা আবুল খায়ের,মাওলানা শাহাদৎ হোসেননূরী,মাওলানা নাসির উদ্দিন নাইস,মুহাম্মদ মাহবুব রাব্বানী,এইচ.এম হাসানুজ্জামান মিরাজ,মুহাম্মদআজিজুল হক. প্রিন্সিপ্যাল ওমর ফারুক,মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন।