কামরুজ্জামান শাহীন,ভোলা ভোলার তজুমদ্দিনে তিনশত পিস ইয়াবা সহ মো. মিরাজ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলার ২নং সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপড়ী গ্রামের ৭নং ওয়ার্ডস্থ মোঃ শামসুর রহমান শুভ’র চায়ের দোকান সামনের পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মিরাজ তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ চাপড়ী গ্রামের মজি চৌকিদার বাড়ি আঃ খালেক মাঝির ছেলে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকাল পৌনে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (নিঃ) (এসআই) মো. সামিম সরদার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার ২নং সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপড়ী গ্রামের ৭নং ওয়ার্ডস্থ মোঃ শামসুর রহমান শুভ’র চায়ের দোকান সামনের পাকা সড়কের উপর থেকে মো. মিরাজ নামের এক যুবককে তিনশত পিস ইয়াবা সহ আটক করা হয়েছে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীদিন বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে। আটককৃত মো. মিরাজের নিকট থেকে উক্ত ইয়াবা ট্যাবলেট সরবরাহকারীর নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।