বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে করোনায় একদিনে মৃত্যু ১০, শনাক্ত ৩২২

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২২ জন। আর এ সময়ের মধ্যে শনাক্তের তিনগুণ ৯৯১ জন সুস্থতা লাভ করেছেন।

বুধবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশালে তিনজন ও বরগুনায় একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৩২২ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৯১৯ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯৯১ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৭ হাজার ২৩৩ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১৪৬ জন নিয়ে মোট ১৭ হাজার ২০৯ জন, পটুয়াখালীতে নতুন ৪৩ জন নিয়ে মোট ৫ হাজার ৭৬০ জন, ভোলায় নতুন ৭২ জনসহ মোট ৫ হাজার ৯০৩ জন, পিরোজপুরে নতুন ২২ জনসহ মোট ৫ হাজার ৩৪ জন, বরগুনায় নতুন ১৮ জনসহ মোট ৩ হাজার ৫৬৩ জন ও ঝালকাঠিতে নতুন ২১ জন নিয়ে মোট ৪ হাজার ৪৫০ জন রয়েছেন।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জনের এবং করোনা ওয়ার্ডে দু’জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯২৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯২৫ জনের মধ্যে ৭০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৯ জন ও করোনা ওয়ার্ডে ১২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৬৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৬ জন করোনা ওয়ার্ডে এবং ১০৩ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ২৬ দশমিক ৪৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।