বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৬
শিরোনাম :
জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

বরিশালে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন শীর্ষক বিভাগীয় মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

শামীম আহমেদ  শেখ হাসিনার দর্শন মৎস্য সম্পদ উন্নয়ন এই শ্লোগান নিয়ে আজ (১৮ই) আগস্ট বুধবার সকাল ১১ টায় মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ এর আয়োজনে প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন খামার নগরীর কাশিপুর বরিশালের সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারন প্রকল্প (২য় পর্যায়) এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিভাগীয় মূল্যায়ন কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পরিচালক রিজার্ভ মৎস্য অধিদপ্তর (ঢাকা) আজিজুল হক, প্রকল্প পরিচালক ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্প (২য় পর্যায়) মোহাম্মদ হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় উপপরিচালক মৎস্য অধিদপ্তর আনিছুর রহমান তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আসাদুজ্জামান, উপ প্রকল্প পরিচালক কামরুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ প্রমূখ। আলোচনা সভার শুরুতে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারন প্রকল্প (২য় পর্যায়) এর বরিশাল বিভাগের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

উপস্থাপনা শেষে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনেন অতিথিরা। পরে প্রধান অতিথি মৎস্য অধিদপ্তর এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।