শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বিল্ডিং কোড না মানলে ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না

ডেস্করিপোর্ট  বিল্ডিং কোড না মানলে ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (২১ আগস্ট) দুপুরে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এই বিল্ডিংটা অনেক পুরানো। ন্যাশনাল বিল্ডিং কোড অর্থাৎ বিএনবিসি-২০০৬ করার আগে বিল্ডিংটি করা হয়েছে। আমাদের কথা হলো, যারা আগে বিল্ডিং করেছেন, গার্মেন্টসও অনেক আগে হয়েছে। কিন্তু এরপরও লোহার সিঁড়ি করা হচ্ছে। এই বিল্ডিংয়ের ক্ষেত্রেও বিকল্প সিঁড়ি পেছন দিয়ে আছে।

মেয়র বলেন, বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ কি-না সেটা বলবে বুয়েট। এখন আমরা আগে দেখব, ভেতরে কোনো লোক আছে কি-না। ফায়ার সার্ভিসের তিনটি টিম ভেতরে ঢুকেছে। সিটি করপোরেশনের টিমও ঢুকেছে। তবে কেউ আটকা পড়ার খবর পাইনি। কেউ যদি আটকা পড়ে থাকেন, তাদের উদ্ধার করা হবে।

তিনি আরও বলেন, যতদূর জেনেছি, ভবনে ক্রেস্ট বানানোর গোডাউন রয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, সেটি অবশ্যই তদন্তে বের হবে। আঞ্চলিক কর্মকর্তাকে বলেছি, লাইসেন্স নেওয়ার জন্য প্রত্যেকটি বিল্ডিংয়ের মালিককে বিএনবিসি কোড মেনে ট্রেড লাইসেন্স দিতে হবে। বিএনবিসি মেনে আসলেই তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে।

এ এলাকার বড় বড় বিল্ডিং মালিকদের উদ্দেশে মেয়র বলেন, বিএনবিসি কোড মেনেই ট্রেড লাইসেন্স নিতে হবে। বিএনবিসি মেনে আসলেই তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে। তার আগ পর্যন্ত চেয়ারম্যান বাড়ির নিচে এবং উপরে যতো প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে। কোনো নবায়ন হবে না।