শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৪৮
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

বরিশাল ভোলা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আবদুল্লাহ পরিবহনের গাড়ী পুকুরে

শামীম আহমেদ  বরিশাল সদর উপজেলার ভোলা মহাসড়কে সাহেবের হাট সংলগ্ন সোমরাজী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় যশোর ভোলা রুটের আবদুল্লাহ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৯২০) একটি গাড়ি।

যশোর থেকে রবিবার সন্ধ্যা ৭ টায় ছেড়ে আসা গাড়িটি আজ (২৪) আগস্ট মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টায় দুর্ঘটনার শিকার হয়। এসময় বাসটিতে ২৭ জন যাত্রী ছিলো।

এদের মধ্যে ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। যাদের মধ্যে একজন গাড়িতে রাখা ব্যাটারী পায়ের উপর পড়ে মারাত্মক ভাবে আহত হয়েছেন।

আহত যাত্রীরা সবাই ভোলায় গিয়ে চিকিৎসা নিচ্ছে। যাত্রী জাহাঙ্গীর আলম (৫০) বাড়ি চরফ্যাশন এর সাথে কথা বলে জানা যায় রাস্তার নির্মাণ কাজ চলছে। নিচু জায়গা থেকে উচুতে উঠতে গিয়ে গাড়ির স্টিয়ারিং লক হয়ে যায়। যার কারণে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের উপস্থিতিতে বাসটির উদ্ধার কাজ চলছে।