শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ৪:০৮
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

ডেস্করিপোর্ট  গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের কামাড়পাড়া থেকে আশুলিয়া ও টঙ্গী কালীগঞ্জ সড়কে স্টেশন রোড থেকে মীরের বাজার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপই কাজে দিচ্ছে না বলে অভিযোগ করছেন সড়কে যাতায়াতকারীরা।

বুধবার সকালে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত সড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ যানজট আরও বাড়তে থাকে। এদিকে আব্দুল্লাহপুর থেকে, স্টেশন রোড, চেরাগআলী, গাজীপুরা, বোর্ড বাজার, ছয়দানা, বাসন সড়ক, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে তীব্র যানজট লেগেই রয়েছে। গাজীপুরের যানজট এখন ঢাকার উত্তরা পর্যন্ত বিস্তৃত হয়েছে।

ঢাকাগামী বলাকা বাসের যাত্রী মকবুল হোসেন জানান, সকাল ৯টায় চান্দনা চৌরাস্তা থেকে তিনি বাসে উঠেন ঢাকার উদ্দেশ্যে। তীব্র যানজটের কারণে প্রায় এক ঘণ্টা একি স্থানে দাঁড়ানো বাস। এই সড়কে যানজট এখন সকল যাত্রীদের জন্য নিত্য সঙ্গী হয়ে গেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, রাস্তায় খানাখন্দ, বৃষ্টি এবং যানবাহনের চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।