বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে ইউএনও এবং পুলিশের মামলায় আ’লীগের ৯ নেতাকর্মীর জামিন

শামীম আহমেদ  বরিশালে ইউএনও’র সরকারি বাসভবনে হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে দায়েরকৃত দুই মামলায় গ্রেফতারকৃত আওয়ামীলীগের ৯ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

আসামি পক্ষের আবেদনের পেক্ষিতে আজ (২৫ই) আগস্ট বুধবার দুপুর আড়াইটার দিকে বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ্ তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- ইকতিয়ার উদ্দিন, আব্দুল সালাম মনু, আলো গাজী, মো. মমিন উদ্দিন কালু, মো. কবির তালুকদার, হুমায়ুন হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন ও নাসির উদ্দিন।

এদের মধ্যে ইকতিয়ার উদ্দিন, সালাম মনু, আলো গাজী উভয় মামলা থেকে জামিন পেয়েছেন। বাকি ছয়জন পুলিশের দায়েরকৃত জিআর- ৫৯৭/২১ নম্বর মামলার আসামি।

আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই খোকন চন্দে দে এবং আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম ঝন্টু এই তথ্য নিশ্চিৎ করেছেন।

এর আগে গত ১৮ আগস্ট বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা এবং পুলিশের সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ এবং ইউএনও প্রথক দুটি মামলা করেন। দুটি মামলায় সিটি মেয়রকে প্রদান আসামি করে মোট ৬০২ জনকে আসামি করা হয়।

এ মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া বিসিসি’র ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহম্মেদ মান্নাকে ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-২। গত সোমবার গ্রেফতারকৃত ১৮ আসামির জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে।

এছাড়া গত ২১ আগস্ট রাতে বরিশাল বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় ১৮ আগস্টের ঘটনায় সিটি মেয়র এবং প্রশাসনের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে। সবশেষ বুধবার ১২ আসামির জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম ঝন্টু বলেন, আমরা আদালতের নিয়ম মেনে জামিনের আবেদন করেছি। বাকি আসামিদের জামিনের জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন জানানো হবে। আসা করছি আদালত বাকি আসামিদের জামিন মঞ্জুর করবেন।