বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে ট্রাফিক পুলিশের অভিযান, ৭টি মোটর সাইকেল ও ১টি সিএনজি আটক

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর সড়কগুলোতে যানজট মুক্ত ও শৃংখলা ফিরিয়ে আনতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বেলা ১১ টার দিকে বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

এ সময় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৯ টি যানবাহনে মামলা দেয়া হয়েছে।এছাড়াও বৈধ কাগজ পত্র না থাকায় ৭ টি মোটর সাইকেল ও ১ টি সিএনজি আটক করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মোঃ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজ পত্র বিহিন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে।আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃংখলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ট্রাফিক মোঃ খলিলুর রহমান,ট্রাফিক পুলিশের টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই আঃ রহিম,সার্জেন্ট রফিকুল ইসলাম,সার্জেন্ট গোলাম সরোয়ার,সার্জেন্ট মেমী সহ বিএমপি ট্রাফিক পুলিশ সদস্য সোহাগ সহ অন্যান্য পুলিশ সদস্যরা।