বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

দুমকীতে স্বেচ্ছাসেবী সংগঠন “আহার” এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর দুমকী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন “আহার” এর উদ্যোগে গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার(২৭আগস্ট)স্বেচ্ছাসেবী সংগঠন আহার এর উদ্যোগে খাবার বিতরন করা হয়েছে।

এ সময় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সেচ্ছাসেবী আজিজুল আরো বলেন বাংলাদেশের অনেক জায়গায় আহার সংগঠনের কার্যক্রম প্রতিনিয়ত চালু আছে।

এসময় আহার সংগঠনের সেচ্ছাসেবী মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন,প্রতিনিয়ত আমাদের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের ইচ্ছে আছে কিন্ত সামর্থ নেই তাই আমরা যদি নিজেদের অবস্থান থেকে সকলে এই গরীব অসহায় ভারসাম্যহীন ছিন্নমুল মানুষ গুলোর পাশে দাঁড়ায় তাহলে তাদের কে আর না খেয়ে অনাহারে থাকতে হতো না।

আহার সংগঠন এর উদ্দেশ্য হচ্ছে ছিন্নমুল গরীব অসহায় ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়ানো সবার মুখে খাবার তুলে দেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করা।তাইতো তাদের স্লোগান সামিল হন যুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে।

জানাগেছে,বাংলাদেশের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন দুমকী উপজেলা শাখার পটুয়াখালী জেলার দুমকি উপজেলার অলিতে গলিতে থাকা মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল দেশ জুরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো মানসিক ভারসাম্যহীন মানুষ। যারা ঠিক মতো না পায় খেতে আর না পায় পরতে মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই মানুষগুলোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আহার সংগঠন। প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তত কিছু মানুষ হলেও তাদের মুখে আহার তুলে দিতে।
তারই নিমিত্তে আজ মানসিক ভারসাম্যহীন মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

খাবার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবী সিনথিয়া,ইমন,বশির,আবুবকর,আবদুল সালাম সহ সংগঠনের অন্যান্ন সদস্যরা।