শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে আওয়ামী লীগের নেতা-কর্মী ও দলীয় কাউন্সিলরদের সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ডেস্করিপোর্ট  বরিশালে এসে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং দলীয় কাউন্সিলরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

শনিবার রাত সাড়ে নয়টায় সময় বরিশাল পানি উন্নয়ন বোর্ড রেস্টহাউজে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ-সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ইফতেখার বাবু ওবরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃমাহিদুর রহমান মাহাদ।