সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২১
শিরোনাম :
স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা

ইউপি চেয়ারম্যান সফিউল্লাহ’র বিরুদ্ধে নারী কেলেঙ্কারি,খাল দখলসহ নানা অভিযোগ

ডেস্করিপোর্ট  ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সফিউল্লাহ হাওলাদার’র বিরুদ্ধে অবৈধ ভাবে খাল দখল, নারী কেলেঙ্কারি,জমি দখল সহ নানা অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্র জানাগেছে, চরমানিকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দৌলতপুর ( টুমচর) এলাকার ১শ বছরের পুরানো জেলেদের ট্রলার রাখার বেরীবাজার সংলগ্ন খাল দখল করে ঘের তৈরী করে মাছ চাষ করছেন তার দুই ছেলে শাহিন ও তুহিন।
এ ব্যাপারে এলাকার শতশত জেলেদের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেয়া হয়েছে।

জেলেরা অভিযোগে উল্লেখ করেন ১শ বছরের পুরানো দৌলতপুর (টুমচরের) এ খালটিতে শতশত জেলেদের মাছ ধরার নৌকা ট্রলার থাকতো। এলাকার লোকদের জীবিকা ছিল মৎস্য শিকার।বিভিন্ন সময় জেলেদের নৌকা এখানে আশ্রয় নিত।এ খালটি দিয়ে হাজার হাজার একর জমির পানি নিষ্কাশন হত। এলাকার চেয়রম্যান ক্ষমতার প্রভাব দেখিয়ে খালটি দখল করে ঘের তৈরী করে মাছ চাষ করে আসছেন।

বর্তমানে জেলেরা অসহায় হয়ে পড়ে এবং জেলেদের নৌকা অরক্ষিত থাকে। ওই খালটি এস এ এবং দিয়ারা ১ নং খাস খতিয়ানে রয়েছে।

চরফ্যাসন পানিউন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী সরজমিনে তদন্ত করে বলেন, চেয়ারম্যান খালটি অবৈধ ভাবে দখল করে আছে।তাকে খালটি মুক্ত করে দিতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জেলেদের অভিযোগটি সহকারী কমিশনার ভূমিকে তদন্ত করার জন্য দেওয়া হয়েছে। অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও অভিযোগ সূত্রে আরও জানাগেছে, চেয়ারম্যান সফিউল্লাহ হাওলাদার চর কচ্ছপিয়া নুরুল ইসলাম দালালের বিধাবা স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ ভাবে মেলামেশা করেন।

বিষয়টি জানাজানি হলে তার ছেলে আশ্রাফ তুহিন ওই মহিলাকে বিয়ে করতে চায়। বিষয়টি পারিবারিক ভাবে নানা অশান্তি তৈরী করে।

এ ছাড়া চেয়ারম্যান সফিউল্লাহ হাওলাদারের জেলেদের, বিজিএফ,বিজিডির চাল চুরির সংবাদ জাতীয় দৈনিক সমকাল পত্রিকা সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

এলাকার কয়েজন কৃষক জানান, চেয়ারম্যানের ছেলে তুহিন চার পাচঁটি ট্রিলার দিয়ে চরের মানুষকে জিম্মি করে জমি চাষ করে অবৈধ ভাবে চাষ করছেন।

এমনকি কাউকে ওই চরে ট্রিলার চালাতে দিচ্ছেনা। চেয়ারম্যানের ছেলে তুহিন বর্তমান সরকারের আমলেও এলাকায় বৈশাখী মেলার নামে কয়েক লক্ষ টাকা আত্নসাৎ করন সহ লটারির অবিক্রীত টিকেট প্রথম বিজয়ী ঘোষণা করে মোটর সাইকেলটির বিষয়ে ও প্রতারণা করেন। চেয়ারম্যান পুত্র ও উৎশৃঙ্খল হওয়ার কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না বলে নাম না প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন।

ওই এলাকার সাধারন মানুষের তথ্য সূত্রে জানাগেছে, বেড়ীবাঁধের পাশে বসবাসরত অনেক অসহায় পরিবারের নারীদের উপর নির্যাতন অপকর্ম করে আসছেন চেয়ারম্যানের ছেলেরা। ওদের ব্যাপারে থানায় একাধিক মামলা হয়েছে বলে জানান তারা। ক্ষমতার প্রভাবে গরিব লোকদের ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করে অসহায় মানুষকে।

সূত্রে আরও জানা গেছে, চেয়ারম্যানের পুত্র তুহিন বর্তমানে ছাত্র হলেও তার রয়েছে লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স।
চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার ইউনিয়ন পরিষদের সাবেক কর্মচারী আমিন মিয়াকে বাধঁ দিয়ে নিজের অপকর্মের স্বার্থে চর কচ্ছপিয়া নুরুল ইসলাম দালালের বিধাবা স্ত্রীর সাথে পরকিয়া প্রেমে লীপ্ত থাকার জন্য বর্তমানে নুরুল ইসলামের জামাই দক্ষিণ চর আইচা ৬ নং ওয়ার্ডের লাম্বা ফারুককে ইউনিয়ন পরিষদের কর্মচারী এবং চেয়ারম্যানের পারসোনাল বডিগার্ড হিসেবে ব্যবহার করে আসছেন।

এ ব্যাপারে চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদারকে ফোন দিলে রিসিভ করে বলেন, আপানার সাথে পরে কথা বলতেছি।