বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

পানিসম্পদ প্রতিমন্ত্রী’র সাথে বিসিসি’র কাউন্সিলরদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্করিপোর্ট  পানিসম্পদ প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর -৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল সিটি করপোরেশনে কাউন্সিলরবৃন্দ।

গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ৪ টায় জাতীয় সংসদ ভবনের সংসদের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ-সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আমীর বিশ্বাস, ৪নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বাদশা, ১২নং ওয়ার্ডে জাকির হোসেন ভুলু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান দুলাল, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ, ২৬নং ওয়ার্ডে হুমায়ন কবির, ২৯ নং ওয়ার্ডে ফরিদ আহম্মেদ ও ২৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও শ্রমিকলীগের নেতা সুলতান মাহমুদ হাওলাদার।

এ-সময় কাউন্সিলরবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে বরিশালের উন্নয়ন কর্মকান্ড নিয়ে কথা বলেন। সেই সাথে নাগরিক সেবা নিশ্চিত কল্পে অন্যান্য কাউন্সিলরদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।