বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

মানুষের শারীরিক শক্তি ও সক্ষমতা বৃদ্ধির জন্য খেলাধুলা অত্যন্ত জরুরী : এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম বলেছেন, মানুষের শারীরিক শক্তি ও সক্ষমতা বৃদ্ধির জন্য খেলাধুলা অত্যন্ত জরুরী। অবসর সময়ে বাহিরে অকারনে সময় নষ্ট না করে নিয়মিত খেলাধুলা করলে আমাদের শরীর ও মন ঠিক থাকবে। এর ফলে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথ ভাবে পালন করতে করতে পারবো। ফলে দেশের আইন শৃংখলা ঠিক থাকবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬ টায় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের ইনডোর ব্যাডমিন্টন গ্রাউন্ডের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, অবসর সময়ে সকল পুলিশ সদস্যদের ব্যাডমিন্টন খেলার জন্য এ মাঠটি সংস্কার করা হয়েছে। কনস্টেবল থেকে শুরু করে পুলিশের সকল সদস্য এখানে খেলতে পারবেন।

এসপি মোঃ খাইরুল আলম বলেন, আমি শ্রদ্ধাভরে স্বরন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। তার কারনেই আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। বর্তমানে আমরা মুজিব বর্ষে অবস্থান করছি। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। আমরা জনতার পুলিশ হতে কাজ করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক কুষ্টিয়ার সভানেত্রী (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া) দিলরুবা আলম ও কুষ্টিয়া পুনাকের কর্মকর্তাবৃন্দ।

এর আগে ফিতা কেটে সংস্কারকৃত মাঠের উদ্ধোধন করা হয়। পরে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহন করে খেলার উদ্ধোধন করেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম ও কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ রাজিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল মোঃ আজমল হোসেন, এএসপি প্রবেশনার মোঃ মোঃ আরিফুল হোসাইন তুহিন, অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা মোঃ ছাব্বিরুল আলম, আরওআই মোঃ শহীদুজ্জামান, ডিআইও ১ মো ফয়সাল হোসেন, আরআই পুলিশ লাইন্স মোঃ আজিবর রহমানসহ জেলা পুলিশের সকল র‍্যাংকের অফিসার ও ফোর্স।