বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাড়ীতে পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক অক্সিজেন সিলিন্ডার প্রদান

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষ্যে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সাথে শাহাদাৎ বরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে চলমান করোনামহামারী জনিত পরিস্থিতি মোকাবেলায় সরকারের সহায়ক হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক উহার সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের সকল সরকারি হাসপাতাল সমূহে মোট ৫০০টি অক্সিজেন সিলিন্ডার অনুদান হিসেবে প্রদানের সিদ্ধান্ত গ্রহন করে।

তারই সূত্র ধরে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক ১ টি অক্সিজেন সিলিন্ডার অনুদান হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সহকারী রিয়াজুল আলম সরদারের নিকট প্রদান করা হয়েছে। অক্সিজেন সিলিন্ডারটি প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট উপস্থিত ছিলেন।