বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

কীর্তনখোলা নদীতে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশালের কীর্তনখোলা নদীতে নিখোঁজের ১২ দিন পর জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হোসেনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ বুধবার দুপু‌রে কীর্তনখোলা নদীর এ্যাংকর সিমেন্টের জেটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মাসুম পারভেজ ও ফাহাদের স্বজনরা জানান, এ্যাংকর সিমেন্টের জেটির পন্টুনের কাছে কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসছে খবর পেয়ে কোস্টগার্ড সেখানে উদ্ধার অভিযান চালায়। সেখান থেকে ১৭/১৮ বছরের এক কিশোরের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ফাহাদের মামা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।

এর আগে গত ২৭ আগস্ট বিকালে বন্ধুদের সাথে কীর্তনখোলা নদীতে একটি ট্রলারে নৌভ্রমনে গিয়েছিল ফাহাদ। এসময় হঠাৎ করেই সে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। ওই সময় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়েও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের ১২ দিন পর আজ তার লাশ উদ্ধার হলো।