বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে প্রাইভেটকারের তেলের ট্যাংকি থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার,আটক ৪

ডেস্করিপোর্ট  প্রাইভেট কারের তেলের ট্যাংকিতে কৌশলে ফেন্সিডিল চালান করতে এসে ৯০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারী বিএমপির এয়ারপোর্ট থানা পুলিশের হাতে ধরা পরেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার থেকে আজ বুধবার সন্ধ্যায় এক প্রেস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

আটককৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর বিশ্বাসপাড়া ২ নং ওয়ার্ডস্থ পাঁকা ইউনিয়নের মোঃ জিন্নুর বিশ্বাসের ছেলে বেনজির বিশ্বাস (৪০), শিবগঞ্জ থানাধীন ৭ নং ওয়ার্ডের মোঃ সাদিকুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম বাবু (৩৫), বরিশাল জেলার কোতয়ালী মডেল থানাধীন ১৬নং ওয়ার্ড, ব্রাউন্ড কম্পাউন্ডের বাসিন্দা মৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মাইনুল ইসলাম সিকদার ওরফে মনু (৪৫) এবং বানারীড়া থানাধীন সলিয়াবাকপুর গ্রামের মিয়া বাড়ীর মৃত হাচান আলীর ছেলে মাইনুদ্দিন মিয়া (৪৫)।

তারা জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এয়ারপোর্ট থানার এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় একটি চৌকস টিম ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি বাসস্ট্যান্ডে চেকপোস্ট অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী একটি নীল রংয়ের প্রাইভেট কার যোগে রামপট্টি বাসষ্ট্যান্ড “পুলিশ চেকপোষ্ট” এ পৌছালে পুলিশের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলে মাদক কারবারীরা। পরে কৌশলী জিজ্ঞাসা বাদ ও তল্লাশির একপর্যায়ে তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কৌশলে রাখা ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারীরা জানায়, তারা সীমান্কর্তী এলাকা চাপাইনবাবগঞ্জ থেকে অবৈধ ফেন্সিডিল এনে বরিশাল শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে খুচরা ও পাইকারী বিক্রয় করতো এবং এদের কাজে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।