শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুষ্টিয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গণটিকার কার্যক্রম পরিদর্শন

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় গনটিকার কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণা মোতাবেক সকাল ৯টায় কুষ্টিয়ায় কোভিড ১৯ সংক্রমণ রোধে ইউনিয়ন ও পৌরসভা কেন্দ্রিক গণটিকার কার্যক্রম শুরু হয়। জেলা স্বাস্থ্য বিভাগ কুষ্টিয়া কর্তৃক এই গণটিকার কার্যক্রম সকাল ৯টায় শুরু এবং বিকাল ৩টায় শেষ হয়।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এবং জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম গণটিকা কার্যক্রমের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তারা টিকাদান কর্মী, স্বেচ্ছাসেবক, টিকা দিতে আসা লোকজনদের সাথে কথা বলে মানুষের মাঝে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেন। কুষ্টিয়া জেলায় ৬৬ ইউনিয়নের মধ্যে ৬৫টি ইউনিয়নের কেন্দ্রসমূহ এবং ৩টি পৌরসভার ৩০টি কেন্দ্র সহ সর্বমোট ৯৫টি কেন্দ্রে ৪২৯৯৭ ডোজ টিকা দেওয়া হয় এবং পূর্ব সিদ্ধান্ত মোতাবেক বাকি ১টি ইউনিয়নে গণটিকার বাকি ডোজ ৮ সেপ্টেম্বর একই সময়ে দেওয়া হবে।

কুষ্টিয়ায় সকাল থেকেই উৎসব আমেজে সুশৃঙ্খলভাবে গণটিকাদান কার্যক্রম শুরু ও সমাপ্ত হয় এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যেকটা গণটিকাদান কেন্দ্রে পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, আনসার সদস্য, টিকাদান কর্মী ও গ্রাম পুলিশ উপস্থিত থেকে এ কার্যক্রমকে অত্যন্ত সুচারু ভাবে শেষ করেন।

উল্লেখ্য কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত টিকার সিঙ্গেল ডোজ ১১০০০০ জন, ডাবল ডোজ ১১০০০০ জন এবং আজ অর্থাৎ ৭ সেপ্টেম্বর আরো ৪২৯৯৭ জনকে টিকা দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের কল্যাণে টিকার এ কার্যক্রম চলমান থাকবে।