শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

চুয়াডাঙ্গায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি জখম

ডেস্করিপোর্ট  চুয়াডাঙ্গায় মেয়ের জামাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন শ্বশুর-শাশুড়ি।

বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার জাফরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবদুল মান্নান ও তার স্ত্রী রিক্তা খাতুন। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত আরিফ হোসেন গা ঢাকা দিয়েছেন।

আহত আবদুল মান্নান বলেন, বছর দুয়েক আগে আমার মেয়ে মিম খাতুনকে জাফরপুরের জাহিদুল ইসলামের ছেলে ব্যবসায়ী আরিফ হোসেনের সঙ্গে বিয়ে দিই। জামাই আরিফ হোসেন প্রায়ই আমার মেয়েকে মারধর করে। কয়েক দিন আগেও সে মিমকে মারধর করে।

তিনি বলেন, বিষয়টি মীমাংসার জন্য আমরা বুধবার সন্ধ্যায় জামাই আরিফের বাড়িতে যাই। কথাবার্তার এক পর্যায়ে রাত ৯টার দিকে ধারালো ছুরি নিয়ে জামাই আমাদের ওপর হামলে পড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. সাজিদ হাসান বলেন, তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে রিক্তা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। দুজনের শরীরে ১৫-২০টা সেলাই দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, জামাইয়ের চুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি জখম হয়েছে বলে জেনেছি। এখনও মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।