বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে লুৎফুন্নাহার নূরানী ও হাফিজীয়া মাদ্রাসায় দানকৃত জমির দলিল হস্তান্তর

ডেস্করিপোর্ট  লুৎফুন্নাহার নূরানী ও হাফিজীয়া মাদ্রাসায় দানকৃত জমির দলিল মাদ্রাসার সভাপতি আমীর হোসেন তালুকদারের কাছে হস্তান্তর করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা তিনটায় বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডের মতাশার এলাকায় অব‌স্থিত ওই মাদ্রাসার দানকৃত জমির দলিল হস্তান্তর হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.গোলাম কবীর বাদল, বিসিসি’র ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন, চরবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান টিপু, পুরানপাড়া হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা সোলেমান, লুৎফুন্নাহার নূরানী ও হাফিজীয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।