বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে অসহায় দুস্থদের মাঝে জেলা প্রশাসকের সেলাই মেশিন বিতরণ

ডেস্করিপোর্ট  বরিশালে অসহায় ও দুস্থদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ টি সেলাই মেশিন বিতরণ করেছেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

করোনা ভাইরাসের প্রভাবে মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নিজ উদ্যোগে সুন্দরবন নেভিগেশন গ্রুপ এবং ইন্দো বাংলা ফার্মাসিটিক্যাল এর সহযোগিতায় আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ টি সেলাই মেশিন বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, রান এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, দৈনিক প্রথম সকাল এর সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুন, জেলা ক্যাবের সভাপতি রনজিৎ দত্ত্বসহ আরও অনেকে।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার দুঃস্থ অসহায় নারীদের মাঝে ২০ টি সেলাই মেশিন বিতরণ করেন।