বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

মেহেন্দিগঞ্জে নৌ-পুলিশের অভিযানে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

শামীম আহমেদ  বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ বাজার ও লালগঞ্জ বাজারে নৌপুলিশের অভিযানে কোটি টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। অভিযানে আসার আগে সংবাদ পেয়ে দোকান ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে আত্মগোপনে চলে যান।

এসময় বাজার কমিটির লোকজনকে সাথে নিয়ে দোকানের তালা খুলে তল্লাশী চালিয়ে অনুমান ১ কোটি ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল উদ্ধার করে নৌপুলিশ।

এবিষয়ে নৌপুলিশ ইউনিটের ইনচার্জ মোঃ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার (১৭ই) সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ বাজার ও লালগঞ্জ বাজারে বৃহস্পতিবার নিন ব্যাপি সন্ধা পর্যন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ব্যবসায়ী শ্যামল দাস, নির্মল দাস, অমল দাস ও রাজন আইচের সুতার দোকান থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আদালতের নির্দেশ মোতাবেক অবৈধ কারেন্ট জালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।