মো আজিজুল দুমকি প্রতিনিধি পটুয়াখালীতে স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
শুক্রবার (১৭সেপ্টেম্বর)স্থানীয় স্বেচ্ছাসেবী তরুনদের উদ্যোগে খাবার বিতরন করা হয়।
স্থানীয় এক তরুন বাইজীদ জানান,পটুয়াখালী জেলার দুমকী উপজেলা কিছু তরুণরা দুমকী উপজেলার পাগলা লেবুখালী এলাকার অলিত গলিতে থাকা গরীব,অসহায়, হতদরিদ্র, মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষের মাঝে প্রতিনিয়তই তারা খাবার বিতরন করেন।
বাইজিদ আরো বলেন তাদের কাজ প্রতিনিয়ত চালু আছে। প্রতিনিয়ত আমাদের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের ইচ্ছে আছে কিন্ত সামর্থ নেই তাই আমরা যদি নিজেদের অবস্থান থেকে সকলে এই গরীব অসহায় ভারসাম্যহীন ছিন্নমুল মানুষ গুলোর পাশে দাঁড়ায় তাহলে তাদের কে আর না খেয়ে অনাহারে থাকতে হতো না।
তাই তাদের উদ্দেশ্য হচ্ছে ছিন্নমুল গরীব অসহায় ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়ানো সবার মুখে খাবার তুলে দেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করা।তাইতো তাদের স্লোগান চলবো মোরা এক সাথে জয় করবো মানবতাকে।
এসময় উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলার তরুন মো বাইজিদ চৌধুরী হাসিব আহমেদ, আবু রাহান, ইফতেখার সাদিদ,আরো অনেকে।