বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাড়ীতে ২০ লক্ষ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর একটি অভিযানিক দল র‌্যাবের চেকপোষ্টে গাড়ী তল্লাশী চালিয়ে ৩৩২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায় জড়িত দুই জনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন নীলফামারী জেলার ডোমার উপজেলার বেতগাড়া চেয়ারম্যানপাড়া গ্রামের লিমন ইসলাম ও পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মোসাব্বির হোসেন।

র‌্যাব জানায়, শনিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার পূর্ব নারায়ন এলাকায় একটি জরুরী চেকপোষ্ট স্থাপন করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান সন্দেহ হলে তল্লাশী করে তাদের স্যান্ডেরের সোলের ভিতর থেকে ৩৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা বেশকিছুদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা শিকার করেছে। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করে তাদের হস্তান্তর করা হবে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ওসি আশ্রাফ ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের র‌্যাব এখানো থানায় হস্তান্তর করেনি, তাদের প্রস্তুতি শেষে থানায় এলেই মামলা রজু করা হবে।