বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বান্দরবানে পর্যটকদের গাড়িতে সন্ত্রাসীদের গুলি, ২ নারী আহত

ডেস্করিপোর্ট  বান্দরবান-রাঙামাটি সড়কে চলন্ত গাড়িতে গুলি করেছে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে এই ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার।

আহতরা হলেন অয়সিংনু মারমা ও মেহাইচিং মারমা। তাদের বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার পোয়ইতু পাড়া এলাকায়।

বান্দরবানের রুমা উপজেলার পর্যটন স্পট বগা লেকসহ কয়কটি দর্শনীয় স্থান ভ্রমণ শেষে ১৯ পর্যটক রাজস্থলীতে ফিরছিলেন। এসময় গুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ১৪০-১৫০ রাউন্ড গুলি করে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বান্দরবান-রাঙামাটি সড়কের গলাচিপা নামকস্থানে চলন্ত গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে দুই নারী যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চন্দ্রোঘোনা খ্রিষ্টান মিশনারি হাসপাতালে নিয়ে যায়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ভ্রমণ শেষে রাঙামাটির রাজস্থলীতে ফেরার পথে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা ভ্রমণকারীদের গাড়িতে এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।