বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে : এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সার্কেল অফিস, পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোর্ট, ট্রাফিক, মোটরযান শাখাসহ অন্যান্য সকল ইউনিটের পুলিশ সদস্য মাস্টার প্যারেডে অংশ গ্রহণ করেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন। মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার কুষ্টিয়া অফিসার – ফোর্সদের উদ্দেশ্যে ইউনিফর্ম সার্ভিসে প্যারেডের গুরুত্ব, শৃঙ্খলা, নিজেদের স্বাস্থ্য, সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় জেলা পুলিশের সকল ইউনিটে প্যারেড, পিটি, খেলাধূলা নিয়মিত অনুশীলন করার জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন পুলিশের প্রত্যেক সদস্যদের ড্রেস রুলস অনুযায়ী পোষাক পরিধান করতে হবে। পুলিশ সুপার আরো বলেন দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত ও পুলিশের হয়রানি – নির্যাতন মুক্ত পুলিশ প্রশাসন ব্যাবস্থা গড়তে হবে এবং বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তিনি প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণের ব্যাপারে আন্তরিক হওয়ার জন্য জন্য প্রত্যেক ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার আরো বলেন করোনা ভাইরাস এখনো মানুষের মাঝে সংক্রমিত হচ্ছে। সুতরাং সকল পুলিশ সদস্যদের ইউনিফর্মে বাইরে ডিউটিতে গমন করলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, রিজার্ভ ইন্সপেক্টর(আরওআই), আরআই, কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।