বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাড়ীতে তৃণমুল সাংবাদিকদলের সদস্যদের সাথে মতবিনিময় সভা

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সিনিয়র সাংবাদিকদের সাথে উদয়ঙ্কুর সেবা সংস্থার তৃণমুল সাংবাদিকদলের শিশু সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি আয়োজনে ইউএসএস এবং একশন এইড বাংলাদেশ সহযোগিতা করে।

ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ইউএসএসের উপজেলা সমন্বয়কারী কায়কোবাদ , সমকালের প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, ইত্তেফাকের প্রতিনিধি অনিল চন্দ্র রায়। এতে অংশগ্রহণ করে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নয়া দিগন্তের প্রতিনিধি অলিউর রহমান নয়ন, নিউ নেশন প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আলোকিত প্রতিদিন ও সৃষ্টি টিভির প্রতিনিধি মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)সহ ইউ,এস,এস ও এ্যাকশন এইডের তৃণমুল সাংবাদিক দলের সদস্যরা।