বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ভোলায় ৫শ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় ৫শত পিস ইয়াবাসহ মো. রুহুল কাদের (৩৭) ও মো. জুয়েল ঢালী (৬০) নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শনিবার(১৮সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ভোলা সদর বাসষ্টানের দক্ষিন পাশে তেলের পাম্প এলাকায় অভিযান চালিয়ে লিটনের ইঞ্জিন গ্যারেজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মো. রুহুল কাদের কক্সবাজার জেলার পেকুয়া থানার রাজাখালী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড চাকলাদার উলুদিয়া এলাকার মো. আব্দুল খালেকের ছেলে ও মো. জুয়েল ঢালী ভোলা পৌর কাঠালী ৮ নং ওয়ার্ড বর্তমান চরজংল ৯ নং ওয়ার্ড এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তারা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শেখ মাহবুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের নামে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।