বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষ থেকে পাঁচশত পারিবারের মাঝে প্রধানমন্ত্রী’র উপহার সামগ্রী বিতরণ

ডেস্করিপোর্ট  বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র শুভেচ্ছা উপহার সামগ্রী পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম’র পক্ষে থেকে নগরীর ১১নং ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বাংলাদেশ আওয়ামী আন্তর্জাতিক উপ-কমিটি সদস্য সৈয়দ মোঃমনির ও মহানগর যুবলীগের সদস্য মারুফ আহম্মেদ জিয়া।

শনিবার (১৮ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ১১টায় সময় বরিশাল নগরীর ১১নং ওয়ার্ড আলতাফ মেমরিয়াল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে পাঁচশত অসহায় পারিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ-সময় উপস্থিত ছিলেন বিসিসি’র ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিচ শরীফ, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা সুলতান মাহামুদ হাওলাদার, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ,মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন,২১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রানা,মহানগর যুবলীগের নেতা আতিকসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।