বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১২
শিরোনাম :

কুষ্টিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এর নির্দেশনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ একটি নিখুঁত অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামী মোঃ চাঁদ আলী শেখ চন্দন ফকির, পিতা- মৃত শরফ আলী শেখ, সাং- বাড়াদী, কানাবিলের মোড়, থানা ও জেলা- কুষ্টিয়াকে মিরপুর থানাধীন মশান বাজার হতে গ্রেফতার করেন।

কু্ষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর সহযোগিতায় এসআই মোঃ জিয়াউর রহমান, এএসআই আলিফুল ইসলাম, কনস্টেবল মোঃ রাশেদুজ্জামান ও কনস্টেবল মোঃ সেলিম রেজাদের সমন্বিত প্রচেষ্টায় আসামি মোঃ চাঁদ আলী শেখ চন্দন ফকির, পিতা- মৃত শরফ আলী শেখ, সাং- বাড়াদী, কানাবিলের মোড় কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মডেল থানার মামলা নং-২২,ধারা- ১৯৯০ সালের মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ৩(খ) এর এজাহার নামীয় আসামি। মামলার পর হতে আসামি দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবত জীবন সশ্রম কারাদন্ড সাজা প্রদানসহ নগদ ৫০ হাজার টাকা জমিরানা ও অনাদায়ে আরো এক বৎসর সশ্রম কারাদন্ড প্রদান করে। আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে পলাতক ছিলেন।

উল্লেখ্য, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে এ ধরনের অভিযান সকল থানা এলাকায় অব্যাহত থাকবে।