শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মাদকমুক্ত কাঠালিয়া বিনির্মানে সবাই মিলে এক সাথে কাজ করবো : সহকারী পুলিশ সুপার মাসুদরানা

ডেস্করিপোর্ট ঝালকাঠির রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা বলেছেন,আমি ব্যাক্তি অবস্থায় নিজে যদি একটু সচেতন হই তাহলে আমরা অনেক অপরাধ থেকে বেরিয়ে আসতে পারি।থানায় বিকাশ প্রতারনার অনেক মামলা হয়।বিকাশ কর্তৃপক্ষ বিভিন্ন বিজ্ঞাপন দেয় যে কোন অবস্থাতেই নিজের পিন কোড দেয়া যাবেনা।তার পরেও আমরা লোভে পরে প্রতারনার শিকার হয়ে পিন কোড দেই।যখন কেউ আপনার কাছে বিকাশের পিন কোড চায় তখন আপনি ফোনটা বন্ধ করে দেন। তাহলে আর প্রতারনার শিকার হবেননা।আজকে যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে।বাবারা যদি একটু দায়িত্ববান হন যে আপনার সন্তান কোথায় কি করছে।সমাজকে মাদক মুক্ত করতে হলে এলাকার মুরুব্বী ও অভিভাবকদের সচেতন হতে হবে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাঠালিয়া উপজেলাধীন আওড়াবুনিয়া ইউনিয়নে শান্তিশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,একটা খারাপ মানুষ সমাজের যতটা ক্ষতি করে তার চেয়ে একজন ভাল মানুষের নিরবতায় সমাজ বেশী ক্ষতিগ্রস্ত হয়।সুতরাং যারা এলাকায় অন্যায় করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।তাহলে জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরন হবে।আমাদের মুক্তিযোদ্ধারা অনেক স্বপ্ন নিয়ে এদেশকে স্বাধীন করেছেন।তাদের স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে হলে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।আগামীতে আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্তএকটা সুন্দর কাঠালিয়া চাই।সেই কাঠালিয়া বিনির্মানে আমরা সবাই মিলে একসাথে কাজ করব।আমরা চাই সত্যিকারের মনুষ্যত্ব নিয়ে নির্ভেজাল সেবা দিয়ে এলাকার জনশৃংখলা রক্ষা করতে চাই।

পরে বেলা সাড়ে ১২ টায় শৈলজালিয়া ইউনিয়ন এ শান্তিশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র, আওড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিঠু সিকদার, শৈলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন সহ জেলা পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংরক্ষিত মহিলা সদস্যগণ, ইউপি সদস্যগন, সংবাদিক, ছাত্র ও বিভিন্ন শ্রেনীপেশার জনগণ।