বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২০
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সাংসদ আছলাম

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

রবিবার সকাল ১১ টায় ডি.এম.একাডেমী ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি সাংসদ আছলাম হোসেন সওদাগর এমপি, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ, নাগেশ্বরী মহিলা কলেজের অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বাবুল করিম, আতাউর রহমান খোকা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারাণ সম্পাদক নুরল ইসলাম প্রমুখ।

১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ১ পৌরসভা ও ১৪ ইউনিয়ন চ্যাম্পিয়ন ৩০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫টি বালক ও ১৫টি বালিকা দল