বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ভোলায় ১৮০ পিচ ইয়াবা সহ দুই যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার তজুমদ্দিন উপজেলায় ১৮০ পিচ ইয়াবাসহ রাকিব মিঝি (২৫) ও শাহাবুদ্দিন ফরাজী (২৮) নামে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

মঙ্গলবার (২১সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে উপজেলার শম্ভুপুর ইউপি এলাকার ৯নং ওয়ার্ডস্থ আলী ফরাজী বাড়ীর দরজার সামনে সৈয়দ রেজাউল করিম হাফিজিয়া মাদ্রাসার উত্তর প‚র্ব কোনে পাকা রাস্তার উপর হইতে তাদের আটক করা হয়।

আটককৃত রাকিব মিঝি তজুমদ্দিন উপজেলার কোরালমাড়া ৯ নং ওয়ার্ডের হারুন মিঝির ছেলে ও শাহাবুদ্দিন একই এলাকার নুরুজ্জামান ফরাজীর ছেলে। তারা দু’জন মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শেখ মাহবুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) (নিঃ) মো.আসাদুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার শম্ভুপুর ইউপি এলাকার ৯নং ওয়ার্ডস্থ আলী ফরাজী বাড়ীর দরজার সামনে সৈয়দ রেজাউল করিম হাফিজিয়া মাদ্রাসার উত্তর প‚র্ব কোনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। তাদের নামে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।