শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২৪
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

নতুন করে ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেল বাংলাদেশ

ডেস্করিপোর্ট  বাংলাদেশ নতুন করে ৮৯ লাখ ডোজ করোনাভাইরাসের টিকার বরাদ্দ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র সফররত শাহরিয়ার আলম লিখেছেন, কোভ্যাক্স সুবিধার আওতায় নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।

নতুন করে বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে বলে জানান তিনি।

কোভ্যাক্স সুবিধার আওতায় দুটি উৎস থেকে বাংলাদেশ এই টিকা পাবে। একটি যুক্তরাষ্ট্রের দান। অন্যটি নিয়মিত কোভ্যাক্স বরাদ্দ।

একই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকা পাবে বলে শাহরিয়ার আলম আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশকে নতুন করে টিকা বরাদ্দ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।